ঢাকাSaturday , 2 May 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ‘বৈষম্যের শিকার’- এ দাবি পুরোপুরি মানেন না বাণিজ্যমন্ত্রী

rising sylhet
rising sylhet
May 2, 2026 2:07 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটকে বৈষম্যের শিকার বলা হয়—এই প্রচলিত বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর মতে, সিলেটের উন্নয়ন নিয়ে একপাক্ষিক ধারণা না করে অতীত নেতৃত্বের কাজের মূল্যায়নও জরুরি।

শনিবার দুপুরে সিলেট নগরভবনে আয়োজিত এক সুধি সমাবেশে তিনি বলেন, “সিলেট বৈষম্যের শিকার—এ কথা প্রায়ই শোনা যায়। কিন্তু আমি বিষয়টি পুরোপুরি সেইভাবে দেখি না।” তিনি উল্লেখ করেন, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান-এর সময়ে সিলেটে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছিল বলে অনেকে মনে করেন। পরবর্তীতে সিলেট থেকে আরও মন্ত্রী থাকলেও তাদের কাজের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটের বড় সমস্যা হলো কর্মসংস্থানের অভাব, যার কারণে অনেকেই বিদেশমুখী হন। এই পরিস্থিতি বদলাতে সরকার সিলেটে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেবে। তাঁর আশাবাদ, সিলেটকে একটি উৎপাদনমুখী শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য পরিবহনে সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি কিশোর গ্যাং, মাদক এবং অনলাইন জুয়ার মতো সমস্যাগুলো কঠোরভাবে দমন করার কথাও উল্লেখ করেন তিনি।

ads

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।