রাইজিংসিলেট- টিসিবির পণ্য গুদামজাত করে না দেওয়ায় দুই ডিলারকে জরিমানা। নোয়াখালীর চাটখিল উপজেলায় সাধারণ গ্রাহকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ টিসিবির পণ্য গুদামে মজুত করে রাখার অভিযোগে দুই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২ মে) রাতে পরকোট ইউনিয়নের মুন্সির রাস্তা এলাকায় অভিযান চালিয়ে শশী এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে একই দিনে দুপুরে একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ১৮০ বোতল দুই লিটার সয়াবিন তেল, প্রায় ২০০ কেজি চিনি এবং প্রায় ২০০ কেজি ছোলা।
সিলেটে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতির উন্নতি নেই
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য নির্ধারিত এসব পণ্য বিতরণ না করে গোপনে মজুত করে রাখা হচ্ছিল, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনিয়মের প্রমাণ মেলে।
সিলেটে ভয়াবহ সড়ক দু র্ঘ ট না: ৮ শ্রমিক নিহত, ৭ আহত
পরে সংশ্লিষ্ট আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি তাদের ডিলার লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানায় প্রশাসন। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে।