রাইজিংসিলেট- সিলেটে ভয়াবহ সড়ক দু র্ঘ ট না: ৮ শ্রমিক নিহত, ৭ আহত। সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
রবিবার (৩ মে) ভোর ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি ৪ জনের পরিচয় এখনও জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার ৭ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ
পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকরা সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনকে মৃত ঘোষণা করা হয়।
মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর থেকেই পিকআপ ও ট্রাকের চালক পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।