ঢাকাThursday , 17 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তিন প্রবাসীর উপদেষ্টা পদ স্থগিত

rising sylhet
rising sylhet
September 17, 2026 7:40 pm
Link Copied!

ads

তিন প্রবাসীর উপদেষ্টা পদ স্থগিত ।পদ প্রদানের এক সপ্তাহের মধ্যে তিন প্রবাসীর উপদেষ্টা পদ স্থগিত করেছে সিলেট মহানগর বিএনপি। বৃহস্পতিবার মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পদ স্থগিত হওয়া তিন উপদেষ্টা হচ্ছেন- ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র) ও মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)।

 

 

 

 

দলীয় সূত্র জানায়, কেন্দ্রের অনুমতি ছাড়া এই তিন প্রবাসীকে মহানগর বিএনপির উপদেষ্টা করায় দেশে ও বিদেশে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা করেন।

ads

 

 

 

 

বুধবার সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এরপরই বৃহস্পতিবার (আজ) ওই তিন উপদেষ্টার পদ স্থগিত করা হয়।সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, ৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে উপদেষ্টা মনোনীত করা হয়েছিল।

 

 

 

কিন্তু যথাযথ সাংগঠনিক বিধিসম্মত না হওয়ায় তাদের পদ স্থগিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।