রাইজিংসিলেট- বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল বাছেদ রুবেল (৪২) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ধুনট শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রুবেল। ধুনট-জোড়শিমুল সড়কের আনারপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি শিয়াল রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে শিয়ালের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে রুবেল ছিটকে পড়ে গুরুতর আহত হন।
সিলেট অঞ্চলের বিভিন্ন রুটে বাসের ভাড়া বেড়েছে
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুবেল ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি চিকাশি মফিজ মোড় এলাকায় বৈদ্যুতিক সামগ্রী মেরামতের কাজ করতেন।
পেস বোলার খুঁজতে আবারও শুরু হতে যাচ্ছে ‘রবি বোলার হান্ট-সিলেট হবে যেদিন
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।