ঢাকাTuesday , 29 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে অ ভি যা ন

rising sylhet
rising sylhet
September 29, 2026 4:30 pm
Link Copied!

ads

জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

 

 

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত অভিযোগের ভিত্তিতে উপজেলার ফিসারীঘাট ও কামরাঙ্গিঘাট এলাকায় সারী-২ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিনটি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কোনো দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

ads

 

 

 

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, সারী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে সারী-২ নদীতে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

 

 

 

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। সারী নদীতে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।