রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ওয়াশিংটনের পর দ্বিতীয় মার্কিন অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া দুই ঈদকে এ ধরনের স্বীকৃতি দিল। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক
নতুন আইন অনুযায়ী, অঙ্গরাজ্যের সরকারি ও স্কুলের কর্মীরা নিজেদের বিদ্যমান ছুটির সুবিধা ব্যবহার করে ঈদের ধর্মীয় আয়োজন ও উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো ঈদের দিন বন্ধ রাখা যেতে পারে।
সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে আ ট ক
অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানির উত্থাপিত অ্যাসেম্বলি বিল ২০১৭ (AB 2017)-এর মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়েছে। গভর্নর গ্যাভিন নিউজম বিলটিতে স্বাক্ষর করেছেন। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক
এদিকে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়া শাখা আইনটিকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির ভাষ্য, ধর্মীয় উৎসব পালনের কারণে মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের পড়াশোনা বা কর্মস্থলের দায়িত্বে সমস্যায় পড়ার যে পরিস্থিতি তৈরি হতো, নতুন আইন তা মোকাবিলায় সহায়ক হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, শহর ও স্থানীয় প্রশাসন এর আগেও ঈদকে বিভিন্নভাবে স্বীকৃতি দিয়েছে। তবে ২০২৫ সালে ওয়াশিংটন প্রথম অঙ্গরাজ্য হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে রাজ্য পর্যায়ের ছুটি হিসেবে স্বীকৃতি দেয়।