ঢাকাThursday , 1 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে অনুদান প্রদান

rising sylhet
rising sylhet
October 1, 2026 10:38 pm
Link Copied!

ads

এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে নগদ অনুদান প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, জিডিএফ’র উপদেষ্ঠা ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী।

এপেক্স ক্লাব অব সাউথ সুরমার সভাপতি এপেক্সিয়ান আব্দুল হাদী তুহিন এর সভাপতিত্বে এবং গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান।

বক্তব্য রাখেন এপেক্স এন.আই.আর.ডি. এপেক্সিয়ান জিডি রুমু, এপেক্স ডি.জি-৪ এপেক্সিয়ান ইকবাল হোসেন আফাজ, এপেক্সিয়ান খোরসেদ আলম জাহাঙ্গীর, পি.এন.এ.ডি. এপেক্সিয়ান এডভোকেট মোঃ রাকিব আলী খান পি.পি, এপেক্স আই.পি.ডি.জি-৪ এপেক্সিয়ান গাজী মোশারফ হোসেন, এপেক্স ডি.এস-৪ এপেক্সিয়ান রায়হান চৌধুরী, এপেক্স ক্লাব অব সাউথ সুরমার সেক্রেটারী এপেক্সিয়ান বিরেন্দ্র চন্দ্র মল্লিক, সদস্য এপেক্সিয়ান সাহেদ আহমদ সান্ত।

ads

জিডিএফ’র নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া, জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক স্বরূফা বেগম, সমীরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নূরজাহান বেগম, শিক্ষার্থী তোফায়েল হোসেন সুয়েব, রেশমা আক্তার রিয়া, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি,জুই রানী দাশ প্রমুখ।

অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব সাউথ সুরমার পক্ষ থেকে নগদ অনুদান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, মানব সেবামূলক কাজের মাধ্যমে এপেক্স ক্লাব দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। এই ক্লাবগুলোর কার্যক্রম ও মহতি উদ্যোগগুলো গ্রহণ করে সমাজের অবহেলা বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষ উপকৃত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুদান প্রদান করা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি সহানুভূতির পাশাপাশি তাদের অধিকার, শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন আরও সুন্দর ও স্বাভাবিক হয়ে উঠবে।

তিনি বলেন, মানবসেবাই এপেক্সের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এপেক্স ক্লাব অব সাউথ সুরমার বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।