ঢাকাFriday , 2 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

তরুণদের বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ চেষ্টা করব: মাহবুব আলম

rising sylhet
rising sylhet
October 2, 2026 6:19 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন তরুণ প্রার্থী মাহবুব আলম। তিনি উপজেলার আইহাই গ্রামের বাসিন্দা।

সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে মাহবুব আলম বলেন, নির্বাচিত হলে সাপাহার উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের সেবা করার পাশাপাশি উপজেলার প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবেন বলেও জানান তিনি।

মাহবুব আলম বলেন, “উপজেলার প্রশাসনিক ভবনগুলোকে দালালমুক্ত করার চেষ্টা করব। যেকোনো নাগরিক যেকোনো সময় বিপদে-আপদে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কাউকে ছোট বা বড় করে দেখব না। প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, এলাকার চলমান ও অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার উদ্যোগ নেব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ তহবিল গঠনের চেষ্টা করব, যাতে তারা স্বাবলম্বীভাবে জীবনযাপন করতে পারে। উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ছয়জন পুরুষ ও ছয়জন নারীকে নিয়ে একটি নিজস্ব মনিটরিং বোর্ড গঠন করার পরিকল্পনাও রয়েছে।

ads

তরুণদের বিষয়ে জানতে চাইলে মাহবুব আলম বলেন, আমি একজন তরুণ। তাই তরুণদের প্রতি আমার বিশেষ নজর থাকবে। বর্তমানে তরুণদের একটি অংশ মাদকাসক্তির ঝুঁকিতে রয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হলে তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা ও ক্রীড়া কার্যক্রম উন্নত করার উদ্যোগ নেব, যাতে তারা মাদক থেকে দূরে থাকতে পারে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ চেষ্টা করব।

এদিকে স্থানীয় বাসিন্দা ৭০ বছর বয়সী মরিয়ম বেগম বলেন, “বাছা মাহবুব আলম খুব ভালো মানুষ। তিনি সবার সঙ্গে ভালোভাবে কথা বলেন এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেন। আমরা চাই, তিনি মানুষের সেবা করার সুযোগ পান। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য ভালো কিছু করবেন—এমনটাই আমাদের প্রত্যাশা।

স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা মাহবুব আলমকে সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনসেবায় আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।