ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে জরাজীর্ণ মাটির মসজিদ, বৃষ্টিতে ভোগান্তিতে মুসল্লিরা

rising sylhet
rising sylhet
October 3, 2026 5:05 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা রামাশ্রম পুলেরপাড় এলাকায় দীর্ঘদিনের পুরোনো একটি মাটির মসজিদ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মসজিদটিতে গ্রামের প্রায় ৩০টি পরিবারের মানুষ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদের টিনের ছাউনি নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে। এতে নামাজ আদায়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে মুসল্লিদের।

 

 

 

স্থানীয়রা জানান, মাটির তৈরি ছোট এ মসজিদটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে নাজুক অবস্থায় রয়েছে। কোনো রকমে টিনের ছাউনি দিয়ে মসজিদটি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ছাউনির অধিকাংশ টিনে মরিচা ধরে ফুটো হয়ে গেছে। বৃষ্টির সময় পানি পড়ে মসজিদের ভেতর ভিজে যায়। ফলে মুসল্লিদের নামাজ আদায়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

 

 

 

এদিকে মসজিদটিতে আজান দেওয়ার জন্য কোনো মাইকের ব্যবস্থাও নেই। স্থানীয় মুসল্লিরা নিজেদের উদ্যোগে আজান দিয়ে থাকেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই দীর্ঘদিন ধরে মসজিদটিতে নামাজ আদায় করে আসছেন গ্রামের মানুষ।

 

 

 

স্থানীয় বাসিন্দা একরামুল হোসেন ও শরিফুল ইসলাম বলেন, গ্রামের অধিকাংশ মানুষই দরিদ্র। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। এ কারণে নিজেদের অর্থে মসজিদটির সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

ads

 

 

তারা বলেন, দীর্ঘদিন ধরে মসজিদটি সংস্কারের প্রয়োজন হলেও অর্থের অভাবে তা করা সম্ভব হয়নি। দ্রুত মসজিদের টিনের ছাউনি সংস্কার, মাইক স্থাপন এবং প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া জরুরি।

 

 

 

স্থানীয় মুসল্লিরা মসজিদটির জরাজীর্ণ অবস্থা বিবেচনায় নিয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। সরকারি বা ব্যক্তিগত সহায়তায় মসজিদটি সংস্কার করে মুসল্লিদের নামাজ আদায়ের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।