ঢাকাFriday , 9 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষ

rising sylhet
rising sylhet
October 9, 2026 3:15 pm
Link Copied!

ads

ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৬ ছয়জন।শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স(ঢাকা মেট্রো-চ৭১-২৯৪৯) ও সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) শেরপুরগামী (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়।

ads

 

 

 

 

এতে ঘটনাস্থলেই হাইয়েস এর যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ(৪৭) নিহত হন। এই ঘটনায় ৬জনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার খায়রুল ইসলামকে (৪৭) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

 

 

 

শেরপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পর একজনকে মৃত ঘোষনা করেছেন চিকিৎসক। এর আগে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।এই বিষয়ে আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।