ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণচেষ্টায় আ ট ক রবিউল

rising sylhet
rising sylhet
October 11, 2026 5:08 pm
Link Copied!

ads

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় আটক রবিউল।সাতক্ষীরার আশাশুনিতে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত রবিউল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং গুনাকরকাটি বাজারে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করেন।

 

 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা হামদা খাতুন জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলের পেছনে একটি চাতালে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় তিনি দেখতে পান, অভিযুক্ত রবিউল ইসলাম শিশুটিকে অচেতন অবস্থায় বাইরে রেখে তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করেন এবং মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।

ads

 

 

 

 

 

 

পরে শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শোনার পর হামদা খাতুন তাকে বাড়িতে পৌঁছে দেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে রাখেন।খবর পেয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আনজির হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন।

 

 

 

 

এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।