ঢাকাWednesday , 21 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পূজামণ্ডপে গান গাওয়ায় শাস্তিমূলক পদক্ষেপ, পুলিশ লাইন্সে এএসআই

rising sylhet
rising sylhet
October 21, 2026 3:22 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থেকেও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এক এএসআইকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর নাম উদয়ন ফারুক। তিনি জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই গান গাইতে দেখা যায় তাঁকে।

সিলেটে জুয়া খেলার অভিযোগে ৭ জন আটক

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ কমিশনারের স্বাক্ষরিত আদেশে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ads

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিলেটসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে সোমবার

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তের জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এএসআই উদয়ন ফারুকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।