ঢাকাWednesday , 21 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

rising sylhet
rising sylhet
October 21, 2026 3:11 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।

বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে সমাজে বিভেদ তৈরির চেষ্টা প্রতিহত করতে হবে। বিশেষ করে তরুণদের সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো গোষ্ঠীকে জাতীয় ঐক্য ও দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চললেও বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন। এই সম্প্রীতি দেশের অন্যতম বড় শক্তি, যা যেকোনো পরিস্থিতিতে ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে সব ধর্মের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যকে সুদৃঢ় করেছে।

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, দুর্গোৎসবের মূল শিক্ষা হলো অশুভ শক্তির পরাজয় এবং সত্য, সুন্দর ও কল্যাণের প্রতিষ্ঠা। ধর্ম, বর্ণ কিংবা সামাজিক পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্য বা নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।

সিলেটে উৎসবমুখর পরিবেশে মহাসপ্তমী উদযাপন

ads

সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার ও সুযোগ নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বানও জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় পরিচয় যার যার, কিন্তু রাষ্ট্র সবার। দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার, সমমর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে।

তিনি জানান, সব ধর্মের মানুষ যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেটসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে সোমবার

অনুষ্ঠানের শুরুতে বঙ্গভবনের দরবার হলে বিভিন্ন হিন্দু ধর্মীয় ও পূজা উদযাপন-সংশ্লিষ্ট সংগঠনের নেতারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রাষ্ট্রপতি অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম, ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।