রাইজিংসিলেট: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন হিলুয়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা জুয়া খেলার সঙ্গে জড়িত।
সিলেটে বাস-মোটরসাইকেল সং ঘ র্ষে নিহত ফরহাদ
বুধবার (২১ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিলুয়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সুবল মুন্ডা (২০), যাদবগঞ্জ (৩৫), মো. আজিদ খান (৩২), উজ্জ্বল ভূমিজ (২৫), মো. জাহেদ (৩৩), মো. দুলাল (৩৮) ও সাগর নায়েক (৪২)।
সিলেটসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে সোমবার
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় নন-এফআইআর মামলা (নং ৪৭১/২৬) দায়ের করা হয়েছে। পরে আটক সাতজনকে আদালতে পাঠানো হয়।
সূত্র: সিলেট মহানগর পুলিশ।