রাইজিংসিলেট: হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে আজমিরীগঞ্জের বাঁশবাজার এলাকার পাশের নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আমরা জুলাই যু দ্ধা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল
নিহত মরিয়ম বিবি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের কালনী নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে নিখোঁজ হন মরিয়ম। খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।
সিলেটসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে সোমবার
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। আবেদন গ্রহণ করা হলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।