ঢাকাThursday , 22 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাস্তার ধারে নবজাতক ছেলেশিশুকে জীবিত উদ্ধার

rising sylhet
rising sylhet
October 22, 2026 9:31 pm
Link Copied!

ads

রাস্তার ধারে নবজাতক ছেলেশিশুকে জীবিত উদ্ধার।চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক নবজাতক ছেলেশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার ‘আমতল’ নামক স্থানে রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মহাসড়কের পাশে আমতল এলাকায় নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক জানান, রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখে সবাই এগিয়ে যান। শিশুটিকে দেখে মনে হচ্ছে, তার জন্ম হয়েছে সেদিনই অথবা এক দিন আগে।

 

 

 

শিশুটিকে এ অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে হাসপাতালে রয়েছে।

ads

 

 

 

শিশুটির সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কে বা কারা নবজাতকটিকে রাস্তার ধারে ফেলে গেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।