ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে অ ভি যান, মৌলভীবাজারে চু রি হওয়া দুই গরু উদ্ধার, গ্রে ফ তার ৪

rising sylhet
rising sylhet
October 27, 2026 8:55 pm
Link Copied!

ads

মৌলভীবাজারে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে একজনকে পিকআপসহ আটক করে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের মনোরঞ্জন নমশুদ্রের ছেলে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকার (২৪), একই গ্রামের ধীরেশ সূত্রধরের ছেলে দীপন সূত্রধর (২০), মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে এলেমান মিয়া (৩৮) এবং একই গ্রামের নারায়ণ নমশুদ্র প্রকাশ নারাইয়ের ছেলে স্বপন নমশুদ্র (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের জরিফ উদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়াসংলগ্ন একটি খালি জায়গায় ঘাস খাওয়ানোর জন্য গরু দুটি বেঁধে রাখেন। পরে বেলা আনুমানিক ২টা ১৫ মিনিটে সেখানে গিয়ে গরু দুটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তিনি বিষয়টি পুলিশকে জানান।

ads

ঘটনার পর চুরি যাওয়া গরু উদ্ধারে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়কসহ লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। এ সময় লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের একটি পিকআপে করে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়।

ওই ফুটেজের সূত্র ধরে পিকআপটি শনাক্ত এবং গরু উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এরই ধারাবাহিকতায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে মঙ্গলবার ভোরে রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকারকে পিকআপসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে আটক এবং চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।