রাইজিংসিলেট- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ২০২৬ সালে দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না।
সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে।
উপসচিব ওয়ালীউল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কার্যবণ্টন বিধিমালায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেটে চার লেনে হচ্ছে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা
তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা কোনো ছুটির দিন যুক্ত হচ্ছে না।
এর আগে ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়।
সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাব
সরকারের এ সিদ্ধান্তের ফলে আগামী বছরগুলোতে ৭ নভেম্বর সাধারণ ছুটি হিসেবে পালিত হবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিনে পড়লে অতিরিক্ত ছুটি পাওয়া যাবে কি না, তা সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্ত ও ছুটির বিধানের ওপর নির্ভর করবে।