রাইজিংসিলেট- বরিশালের মুলাদীতে সাপের কামড়ে আজাহার হাওলাদার (৩৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে না নিয়ে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় সাড়ে চার ঘণ্টা ঝাড়ফুঁক করানোর পর হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
৭৭ জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা সিলেট হাবীবুর ও ফখরুল
শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী।
নিহত আজাহার হাওলাদার ওই গ্রামের সিকিম আলী হাওলাদারের ছেলে।
সিলেটে স্থানীয় নির্বাচনে যোগ্যতা ও জনপ্রিয়তা দেখে প্রার্থী দেবে বিএনপি
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি বিলে গরুর জন্য ঘাস কাটতে যান আজাহার। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝাকে ডেকে আনেন। ওঝা তাকে ঝাড়ফুঁক করেন।
একপর্যায়ে কিছুটা সুস্থ বোধ করায় দুপুর আড়াইটার দিকে গোসল করেন আজাহার। তবে গোসলের পরপরই আবার অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে ওঝাকে খবর দেওয়া হলে তিনি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
স্বজনরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সন্ধ্যা ৬টার দিকে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।
আজাহারের প্রতিবেশী হুমায়ুন কবির জানান, সাপে কামড়ানোর পরপরই তাকে হাসপাতালে নেওয়া হলে হয়তো প্রাণে বাঁচানো সম্ভব হতো। কিন্তু সময়মতো চিকিৎসা না করিয়ে ঝাড়ফুঁকের ওপর নির্ভর করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে শীর্ষ ২আ: লীগ নেতা গ্রে ফ তা র
মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী বলেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগ অত্যন্ত জরুরি। আজাহারকে দুপুর ১২টার দিকে সাপে কামড়ালেও প্রায় সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে আনা হয়। ততক্ষণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল।