ঢাকাSaturday , 7 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা

rising sylhet
rising sylhet
November 7, 2026 1:58 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শুক্রবার (৬ নভেম্বর) কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অনিয়ম বন্ধ করতে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেটে স্থানীয় নির্বাচনে যোগ্যতা ও জনপ্রিয়তা দেখে প্রার্থী দেবে বিএনপি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানপ্রধান জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ads

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরে এ নির্দেশনা জারি করা হয়।

সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও পাসের হার বৃদ্ধির দাবিতে মা ন বব ন্ধ ন

কমিটি জানিয়েছে, এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।