ঢাকাThursday , 5 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ৮ নভেম্বর

rising sylhet
rising sylhet
November 5, 2026 3:19 pm
Link Copied!

ads

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃজাতীয় দিবসের প্রতি সম্মান জানিয়ে পরীক্ষার তারিখ পরিবর্তন

সুনামগঞ্জের ছাতকে আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’-এর তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবারের পরিবর্তে ৮ নভেম্বর, রবিবার দুপুর ২টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাউন্ডেশন কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় দিবসের প্রতি সম্মান জানিয়ে পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ads

পরীক্ষার্থীদের প্রবেশপত্র গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে কোনো পরীক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহে সমস্যা থাকলে পরীক্ষার দিন সকালে কেন্দ্র থেকে তা সংগ্রহ করার সুযোগ থাকবে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।