ঢাকাSaturday , 7 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে ভেটেরিনারি অনুষদের আন্তঃলেভেল ফুটবল টুর্নামেন্ট শুরু

rising sylhet
rising sylhet
November 7, 2026 9:24 pm
Link Copied!

ads

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের আন্তঃলেভেল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ছাত্র সমিতির সভাপতি ও অনুষদীয় ডিন অধ্যাপক ড. এ.এস.এম. মাহবুব। বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এবং অধ্যাপক ড. মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃলেভেল ফুটবল প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. মো. রাশেদুন্নবী আকন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ.এস.এম. মাহবুব বলেন, ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা খেলাধুলার জন্য পর্যাপ্ত সময় পায় না। তাই প্রতিবছর আয়োজিত আন্তঃলেভেল ফুটবল প্রতিযোগিতা তাদের মধ্যে খেলাধুলার আমেজ নিয়ে আসে। তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও বিনোদনের মাধ্যম হিসেবে খেলায় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভেটেরিনারি ছাত্র সমিতির সহসভাপতি মো. মাহফুজুর রহমান বলেন, আন্তঃলেভেল প্রতিযোগিতা হওয়ায় প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ অবস্থান থেকে ভালো খেলার চেষ্টা করবে। পাশাপাশি খেলার মাঠে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ads

অনুষ্ঠানে বিভিন্ন দলের ম্যানেজারদের মধ্যে অধ্যাপক ড. মো. সুলতান আহমেদ, অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় ও অধ্যাপক ড. মীর মোহাম্মদ ইকবাল হাসান, শরীরচর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নেয়ামত উল্লাহ, ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক জামিল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক দেবনাথ, ক্রীড়া সম্পাদক মো. সাদিকুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ভেটেরিনারি ছাত্র সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ডিভিএম লেভেল-১ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের সমন্বয়ে মোট সাতটি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সেমিফাইনাল ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে ফাইনাল ম্যাচের তারিখ নির্ধারণ করা হবে।

এদিকে উদ্বোধনী ম্যাচে মাস্টার্স ব্যাচ ও ডিভিএম-২৭ ব্যাচের মধ্যকার শ্বাসরুদ্ধকর লড়াই গোলশূন্য ড্র হয়। দিনের দ্বিতীয় ম্যাচে ডিভিএম-৩১ এর বিপক্ষে ২-০ গোলে জয় পায় ডিভিএম-২৯।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।