ঢাকাThursday , 12 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে-রিজভী

rising sylhet
rising sylhet
November 12, 2026 4:37 pm
Link Copied!

ads

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এনসিপির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেছেন,প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাংবাদিকদের একথা জানান তিনি।

 

 

 

 

রিজভী বলেন, সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষের কাছে এই ফ্যাসিস্টরা গ্রহণযোগ্য নয়।তিনি বলেন, তারা এসব কুকর্ম করে বেশিদিন টিকে থাকতে পারবে না। তবে এই অপশক্তি কখনও চুপ চাপ বসে থাকে না, বিভিন্ন অপকৌশলে তারা লিপ্ত থাকে।

 

 

 

টকশোগুলোতেও ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মিথ্যা বয়ান তৈরি করছে বলেও অভিযোগ করেন রিজভী।এর আগে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৌলতপুরের বাগোয়ান এলাকায় তার গ্রামের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা।

ads

 

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় একতলা টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।এনসিপি নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বাড়িতে। এরপর পেট্রোল বোমায় জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।