ঢাকাFriday , 13 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতক পুলিশের অ ভি যা নে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
November 13, 2026 3:09 pm
Link Copied!

ads

ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই ভক্ত চন্দ দত্ত, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই সাইফুর রহমানসহ পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে জিআর-১৭৩/২০ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তাকিম মিয়া (পিতা: মৃত আপ্তাব মিয়া), সাং-কুচবাড়ী এবং নারী ও শিশু মামলা নং-১০৭/২৬-এর ওয়ারেন্টভুক্ত আসামি আক্তার হোসেন (২২), পিতা-ওয়াছির আলী, সাং-দক্ষিণ কুপিয়া, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।

ads

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি পাহারায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাতক থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারসহ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।