ঢাকাWednesday , 11 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম পুলিশ সুসেন দাসের বসতবাড়ি পুড়ে ছাই

rising sylhet
rising sylhet
November 11, 2026 7:02 pm
Link Copied!

ads

দিরাইয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে গ্রাম পুলিশ সুসেন দাসের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি গরু পুড়ে মারা গেছে এবং আরেকটি গরু গুরুতর আহত হয়েছে। এতে পরিবারটির আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮ নম্বর তাড়ল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডাইয়ারগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

 

 

স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের থাকা,ধান, আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। আগুনে ঘরে থাকা একটি গরু মারা যায় এবং আরেকটি গরু আহত হয়। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন গ্রাম পুলিশ সুসেন দাসের পরিবার ।

 

 

 

 

বুধবার মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ। পরে বিকেলে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মইনুদ্দিন চৌধুরী মাসুক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

ads

 

 

 

 

ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশ সুসেন দাস বলেন, আগুনে তাঁর ঘরের সবকিছু পুড়ে গেছে। সহায়-সম্বল হারিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে দাঁড়ানো ছাড়া তাঁর আর কোনো উপায় নেই। মানবিকতার জন্য তিনি সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।