ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে মো. জহিরুল ইসলাম (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাতক বাজার বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে ছাতক থানা-পুলিশ।
গ্রেপ্তার মো. জহিরুল ইসলাম ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের মৃত মো. মোনফর আলীর ছেলে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে বাংলাদেশ রিকশা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও আওয়ামী লীগের পদধারী নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত ও উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিলসহ পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-১৬, তারিখ ৯ আগস্ট ২০২৬-এর তদন্তে তাঁর নাম উঠে আসে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারার পাশাপাশি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারার উল্লেখ রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।