ঢাকাWednesday , 18 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুগান্তকারী এক ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী

rising sylhet
rising sylhet
November 18, 2026 4:52 pm
Link Copied!

ads

যুগান্তকারী এক ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী|সিলেট-ঢাকা রুটের রেল যোগাযোগে যুগান্তকারী এক ঘোষণা দিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

 

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে সিলেট-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালু করা হবে।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন ট্রেনের অনুমোদন করেছেন।

ads

 

 

 

 

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হলে যাত্রীদের জন্য আসনসংখ্যা ও যাতায়াতের সুযোগ বাড়তে পারে। তবে নতুন ট্রেনটির নাম, চলাচলের সময়সূচি, আসনসংখ্যা এবং কোন কোন স্টেশনে থামবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।