ঢাকাMonday , 23 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের দুই নেতাকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
November 23, 2026 6:34 pm
Link Copied!

ads

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শাহপরাণ থানাধীন জাহানপুর মেজরটিলা এলাকার মৃত আয়ান উদ্দীনের ছেলে ইয়ামিন আহম্মেদ (২৪) এবং বহর পশ্চিম আলবারাকা এলাকার মিজানুর রহমানের ছেলে রিফাত আহম্মেদ (২০)।

 

 

 

সূত্রজানায়, রবিবার দিবাগত (২২ নভেম্বর) রাত দেড়টার সময় শাহপরাণ থানাধীন বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত সোয়া ৯টায় সুরমা বাইপাস রোডের হৈরখাল ব্রিজ এলাকায় নাশকতার ঘটনা ঘটে। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী ও সহযোগী দেশীয় অস্ত্র, লাঠি ও ইটের টুকরা নিয়ে জড়ো হয়।

ads

 

 

 

 

তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয়। সড়ক অবরোধ করে। যানবাহন ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করে। এঘটনায় শাহপরাণ থানায় মামলা সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রেক্ষিতে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে সিলেট মেট্রপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায় গ্রেফতারকৃত দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।