ঢাকাThursday , 26 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে-প্রশাসক

rising sylhet
rising sylhet
November 26, 2026 7:24 pm
Link Copied!

ads

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেছেন,সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবে গ্রহণের উপযোগী পরিবেশ তৈরিতেও কাজ চলছে। এ লক্ষ্যে মহানগরের প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা রয়েছে।

 

 

 

সিটি করপোরেশন সে অনুযায়ী কাজ করছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সিলেট সিটি করপোরেশন দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নগরভবন সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।সিসিক প্রশাসক বলেন, দীর্ঘদিন সিলেটে খেলাধুলার অনুকূল পরিবেশ ছিল না। ফলে সম্ভাবনাময় অনেক তরুণ খেলাধুলায় নিজেদের প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাননি। আমরা সেই পরিস্থিতির পরিবর্তন করতে চাই। খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।

 

 

 

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ ও পরিবেশ খুব একটা ছিল না। বর্তমান সরকার চায়, তরুণেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। সে লক্ষ্য সামনে রেখেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের তরুণেরাও যাতে এ সুযোগ কাজে লাগাতে পারেন, সে জন্য সিটি করপোরেশন কাজ করছে।

ads

 

 

 

 

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশন জনগণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নগরীর সার্বিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রসারেও এ প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে। সিলেট যাতে সব ধরনের খেলাধুলায় এগিয়ে যেতে পারে এবং এখানকার খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর, লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নুসহ সিলেট সিটি করপোরেশন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।