ভুট্টা ক্ষেতে নারীর মরদেহ-উদ্ধার করেছে পুলিশ,ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-মহাসড়কের কেলিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা জানান, ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন এখন পর্যন্ত না দেখা গেলেও কানের কিছু অংশ কাটা দেখা গেছে। এছাড়া তার পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
তারা এলে পরিচয় জানা যেতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে।
নিহত নারীর গলায় উড়না পেঁচানো ছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।