ঢাকাSaturday , 14 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা ও পৌনে ২ লাখ টাকাসহ তিন কারবারি র‍্যাবের কাছে আটক

rising sylhet
rising sylhet
January 14, 2023 2:39 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ইয়াবা ও পৌনে ২ লাখ টাকাসহ তিন কারবারি র‍্যাবের কাছে আটক,গতকাল শুক্রবার দিবাগত রাতে উত্তর হাজীপুর এলাকা থেকে তিন কারবারিকে আটক করা হয়। তারা হলেন হাজীপুর এলাকার নাদু মুহুরী বাড়ির মৃত আবদুল করিমের ছেলে মো. স্বপন (৩৮), উত্তর হাজীপুর এলাকার লতিফ মাস্টার বাড়ির নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন জুয়েল (২৬) এবং তালুয়া চাঁদপুর গ্রামের আতর আলী পন্ডিত বাড়ির মৃত আবু নাঈমের ছেলে জামাল উদ্দিন (৫২)।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে স্বপন, জুয়েল ও জামাল নামের তিনজনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব। তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ফেনী ও চট্টগ্রাম জেলা থেকে ইয়াবা পাইকারি হিসেবে কিনে আনেন। পরবর্তীতে সেগুলো বেগমগঞ্জসহ নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করেন। বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসনিক নজরদারিতে রাখা হয় তাদের।

ads

এরই ধারাবাহিকতায় গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে কারবারিদের অবস্থান নিশ্চিত হয়ে হাজীপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।