ঢাকাMonday , 16 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের ওপর থেকে দ্রুতই নিষেধাজ্ঞা উঠবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

rising sylhet
rising sylhet
January 16, 2023 6:18 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- র‌্যাবের ওপর থেকে দ্রুতই নিষেধাজ্ঞা উঠবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর,সোমবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র‌্যাবের ওপর থেকে শিগগিরই মার্কিন নিষেধাজ্ঞা উঠবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে শনি ও রোববার ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক শেষে ডোনাল্ড লু বলেন, র‌্যাবের ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের কয়েকজন মন্ত্রীর সঙ্গে তার (ডোনাল্ড লু) একান্তে মিটিং হয়েছে। তার সঙ্গে আমার আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ খোলামেলা আলোচনা হয়েছে। আলোচনায় অনেক কথা হয়েছে। আমার যা মনে হয়েছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বন্ধ হোক সেটা কখনোই চায় না আমেরিকার সরকার। বাংলাদেশকে তারা আরও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়। তারা এদেশের মানবাধিকার আরও ওপরে থাকুক সেটা দেখতে চায়। এদেশে সুষ্ঠু নির্বাচন হোক সেটা চায়। কেউ যেন সহিংসতায় লিপ্ত না হয়। এসব নিয়েই আলোচনা হয়েছে।

ads

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদেরকে আমরা বলেছি, অতীতে কীভাবে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস আমরা মোকাবিলা করেছি। এটার প্রশংসা করেছেন তারা এবং বলেছেন সুন্দরভাবে এসব মোকাবিলা করেছেন।

তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দল বলেছেন, তোমারা যেভাবে এগিয়ে যাচ্ছো সঠিক পথে যাচ্ছো। আমরা মনে করি হয়তো শিগগিরই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। যেভাবে চলছো তোমরা সেটা যেন অব্যাহত থাকে। তোমাদের ল’ইয়ার ভালো ভূমিকা রাখছে। আমরা আশা করছি এটা অচিরেই শেষ হবে। কাউকে নিষেধাজ্ঞা দেয়ার পক্ষে নই আমরা। ভবিষ্যতে নিষেধাজ্ঞা দিতে হলে দেখেশুনে দেবে বলে আভাস দিয়েছে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। তবে সেই প্রক্রিয়াটা কিছুটা জটিল। এ প্রক্রিয়ায় কয়েকটি ধাপ রয়েছে, তা পার হতে হয়। তারা বলেছেন, নিষেধাজ্ঞা যাদের দেয়া হয় সেটা প্রত্যাহারের সময় কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। প্রক্রিয়াটা একটু জটিল। তারা আরও বলেছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা উত্তরণ হবে এবং নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে। তাদের বক্তব্য এটাই ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।