ঢাকাWednesday , 18 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ব্যাংকের ভেতরে পাওয়া গেলো ২ আনসারের লাশ

rising sylhet
rising sylhet
January 18, 2023 4:22 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট-নরসিংদীতে ব্যাংকের ভেতরে পাওয়া গেলো ২ আনসারের লাশ, বুধবার (১৮ জানুয়ারি) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজার শাখার অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তা কর্মী (আনসার) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) এবং টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)। দুজনই আনসার সদস্য, তারা ওই ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

ads

স্থানীয়রা জানায়, সকালে ব্যাংকে এসে ব্যাংকের গেইট ভেতর থেকে আটকানো দেখে ব্যাংক কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজনের মরদেহ দেখতে পায়। নিহতের মূল কারণ এখনও জানাতে পারেনি পুলিশ। উদ্ধার শেষে পুলিশের পক্ষে বিস্তারিত জানানোর কথা রয়েছে। তবে ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।