ঢাকাFriday , 20 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভিসা আবেদনে দালালের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই

rising sylhet
rising sylhet
January 20, 2023 4:53 pm
Link Copied!

ads

কোনো দালালের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও ভিসা মার্কিন ভিসা আবেদনে মিথ্যা তথ্য ও নথি উপস্থাপনের ফলে শুধুমাত্র ভিসা প্রত্যাখ্যানই নয়, অযোগ্যতাও বিবেচিত হতে পারে, যা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাধা হবে।

শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ভিসা জালিয়াতি সম্পর্কে মার্কিন দূতাবাসের এ বিবৃতিতে উল্লেখ করা হয়- ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পুলিশ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে, যারা মার্কিন ভিসা আবেদনকারীদের কাছে প্রতারণামূলকভাবে পাসপোর্টে এন্ট্রি এবং এক্সিট স্ট্যাম্প বিক্রি করেছিল।

ads

মার্কিন ভিসা আবেদনকারীরা ভিসা আবেদনপত্রে যে তথ্য দেয়, সাক্ষাতকারে তারা যে নথি দেয় তার দায়ভার আবেদনকারীদের।
ভিসা আবেদনকারীদের জন্য সর্বোত্তম নির্দেশিকা হলো- মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে তথ্য পর্যালোচনা করা।

যেকোনো সহায়ক ডকুমেন্টেশনের সঙ্গে তাদের সাক্ষাতকারের জন্য প্রস্তুত থাকা, ভিসা প্রক্রিয়া এবং সাক্ষাতকারের সময় সত্য উত্তর দেওয়া। মার্কিন ভিসার জন্য আবেদন করার সময় কোনো দালালের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই।
মার্কিন ভিসা আবেদনকারীদের অনলাইনে তাদের নিজস্ব আবেদন সম্পূর্ণ করতে উৎসাহিত করা হয়৷ কারণ একটি আবেদন করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে। সম্ভাব্য আবেদনকারীদের সতর্ক করে দেই যে, মিথ্যা তথ্য এবং নথি উপস্থাপনের ফলে শুধুমাত্র ভিসা প্রত্যাখ্যানই নয়, অযোগ্য হিসেবেও বিবেচিত হতে পারেন। যা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বাধা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।