বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর মাতার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৯টায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে নগরীর উপশহরস্থ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ সভাপতি গাজী মো. জাফর সাদেক, কামাল উদ্দিন, সাজুওয়ান আহমদ, ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টর রিয়াসাদ আজিম, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, হাজী হোসেন আহমদ, এডভোকেট নাদিম রহমান, লোকমান আহমদ মাছুম, স্যারজন রাসু।
শেষে এডভোকেট নাদিম রহমান সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সিএনজি এসোসিয়েশন সিলেট বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।