ঢাকাWednesday , 25 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট’র কোরআন শরীফ বিতরণ

rising sylhet
rising sylhet
January 25, 2023 4:08 pm
Link Copied!

ads

সিলেট বালুচর মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ,যারা আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপর একটি শস্য বীজের মতো, যা থেকে সাতটি শীষ জম্মে প্রতিটি শীষে থাকে একশত শস্য দানা। আর আল্লাহ যার জন্য ইচ্ছা বহুগুনে বৃদ্ধি করে দেন। এবারও ধারবাহিকতায় স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর উদ্যোগে বিশ্বনাথ উপজেলা দশঘর ইউনিয়ন এর রায়খালী গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদের অর্থয়নে সিলেট নগরীর জোনাকী উত্তর বালুচর এলাকার জামেয়া নূরীয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মাদ্রাসার হাফিজ ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টা সময় জোনাকীর জামেয়া নূরীয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মাদ্রাসায় বিতরণ অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম এর হাতে স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এস,এন সাজন কোরআন শরীফ তোলে দেন।

ads

 

এসময় উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এডমিন সুয়াইব হোসেন আমিন, সুয়েব আহমদ, উসমান আহমদ , মাদ্রাসার সহ শিক্ষক হাফিজ মাওলানা কুদরতউল্লাহ, হাফিজ মাওলানা মুস্তাক, শিক্ষা সচিব হাফিজ মাওলানা তোফায়েল আহমদসহ অন্যান নেতৃবৃন্দ ও শেষে বিশিষ্ট মোনাজাত করা হয় প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।