ঢাকাWednesday , 25 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দরগাহ হযরত শাহজালাল র: এইড অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ

rising sylhet
rising sylhet
January 25, 2023 6:14 pm
Link Copied!

ads

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। একটি মানুষও যাতে শীতকালে শীতের কষ্ট ভোগ করতে না হয়, সেদিকে নিজে কাজ করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলীয় নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় সরকারের পাশাপাশি দরগাহ হযরত শাহজালাল র: এইড অর্গানাইজেশন সহ দেশের সামাজিক সংগঠনগুলোও হতদরিদ্র মানুষের জন্য কাজ করছেন।

ads

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে হযরত শাহজলাল মাজার প্রাঙ্গনে দরগাহ হযরত শাহজালাল র: এইড অর্গানাইজেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দরগাহ হযরত শাহজালাল মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, খাদিম পরিবারের মুফতি মো. হাসান, মুফতি মো. সোহেল, সৈয়দ তৌফিকুল হাদী, সৈয়দ মো. তাহের, মুফতি মোহতাসিম বিন হাসান, ফখরুল আলম খান, মুফতি শাহান, দাঈম সিদ্দিকী, ইউসুফ ফতহুল জাফর, আব্দুল্লাহ নাছিফ চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।