ঢাকাWednesday , 20 December 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিতর্ক থামছে না ভিন্নমত আরশাদের

rising sylhet
rising sylhet
December 20, 2023 6:00 pm
Link Copied!

ads

বিতর্ক থামছে না ভিন্নমত আরশাদের ।

অ্যানিমেল মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে শুরু হওয়া বিতর্ক থামছে না। বিশেষ করে সিনেমার পরতে পরতে থাকা হিংসাত্মক দৃশ্য, নগ্নতা, যৌনতার দৃশ্য এবং নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা – এসব বিষয় চর্চা হচ্ছে নিয়মিত।অল টাইম ব্লকবাস্টার’খ্যাতি পেয়ে গেছে।কারণ, বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮০০ কোটির কাছাকাছি এখন।

সম্প্রতি অ্যানিমেলের সমালোচনা করতে দেখা গেল অভিনেতা আরশাদ ওয়ারসিকে। তিনি স্পষ্ট জানালেন, অনেক মানুষই এটিকে ঘৃণা করতে পারেন। কিন্তু তার অ্যানিমেল ভালো লেগেছে। এমনকি এই সিনেমাকে কিল বিল-এর পুরুষ সংস্করণ বলেও বর্ণনা করেন তিনি।

তবে কি অ্যানিমেলের মতো ছবিতে কাজের সুযোগ এলে আরশাদ কি কখনও অভিনয় করবেন? স্পষ্টভাবে না করে দিলেন এ অভিনেতা।

ads

দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়ে আরশাদ বলেন, আমি শুধু বিনোদনের জন্য সিনেমা দেখি। সিনেমা নিয়ে অত ভাবেন না।

বললেন, এমন অনেক কিছু রয়েছে, যা দেখতেই ভালো লাগে, তবে সেসবে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। যেমন ইন্দ্র কুমার যেমন আমাকে ফোন করে গ্র্যান্ড মস্তির অফার দিয়েছিল। আমার যেমন সেক্স কমেডি দেখতে ভালো লাগে। অভিনয় করতে ভালো লাগে না। আমি করতেও চাই না। একজন দর্শক হিসেবে দেখব, কিন্তু একজন অভিনেতা হিসেবে এ ধরনের সিনেমায় কাজ করতে চাই না। আমার পর্ন দেখতে ভালো লাগে, কিন্তু পর্নে অভিনয় করতে নয়।

মুন্নাভাই এমবিবিএস, জলি এললবি, ধামাল, ইশ কিয়ার মতো হিট সিনেমায় কাজ করেছেন আরশাদ। শোনা যাচ্ছে, মুন্নাভাই ৩ খুব শিগগিরই আসতে যাচ্ছে। আর ফিরতে চলেছে আইকনিক মুন্না আর সার্কিটের জুটি। অর্থাৎ একসঙ্গে সঞ্জয় দত্ত আর আরশাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।