ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সারজিস আলমের বিরু দ্ধে মা ম লা দায়ের

rising sylhet
rising sylhet
August 12, 2025 5:19 pm
Link Copied!

ads

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় বিএনপির মানহানির অভিযোগ তুলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

ads

বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়।

অথচ সারজিস আলম ঘটনার সঠিক তথ্য না জেনেই ফেসবুকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ইতোমধ্যেই জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের কথা জানিয়েছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি দায়ের করেছি। আশা করি, ন্যায়বিচার পাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।