ঢাকাWednesday , 22 October 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যথাযথ আইনের মাধ্যমে তাদের শাস্তি চেয়েছেন-রিজভী

rising sylhet
rising sylhet
October 22, 2025 4:48 pm
Link Copied!

ads

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,বিগত সরকারের আমলে সেনা কর্মকর্তাদের যারা অপরাধ করেছে, যথাযথ আইনের মাধ্যমে তাদের শাস্তি চেয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপিও তাদের সুষ্ঠু বিচার চায়। যারা অপরাধ করেছেন, তাদের শাস্তি হোক যথাযথ আইনের মাধ্যমে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করে সম্ভব হবে না।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

তিনি বলেন, এ দেশের সব ক্ষেত্রে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, তাই প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন, তাদের জমিদারি সারা জীবন থাকবে। ৫ আগস্টের পর অনেকের মানসিক পরিবর্তন হয়েছে। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়নি।

ads

তিনি বলেন, বিচার বিভাগ হবে স্বাধীন। আইনের শাসন দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর স্থায়ীত্বকাল ১০ বছর হবে। এগুলো তারেক রহমানের বক্তব্যে এসেছে।

রিজভী আরও বলেন, আমাদের সুস্থ সাবলীল যাত্রায় অনেক বাধা আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন ২৫ কোটি বৃক্ষরোপণ করবে বিএনপি ক্ষমতায় গেলে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্যে সে কথাই ফুটে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।