ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে টিলা কেটে নির্মাণকাজ

rising sylhet
rising sylhet
March 2, 2026 6:48 pm
Link Copied!

ads

সিলেট নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের আখালিয়া এলাকায় প্রকাশ্যে টিলা কেটে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও কোমারগাঁও মৌজার নতুন বাজারসংলগ্ন বড়বাড়ির টিলায় অবাধে মাটি কেটে প্লট তৈরি ও স্থাপনা নির্মাণ চলছে।
রোববার (১ মার্চ) বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, টিলা কেটে পাশাপাশি দুটি প্লট তৈরি করা হয়েছে। সেখানে পাকা ঘর নির্মাণে শ্রমিকরা কাজ করছেন। একটি প্লটে গভীর নলকূপ বসানোর পাশাপাশি দালান নির্মাণের কাজ চলমান রয়েছে। অপর প্লটেও একইভাবে টিলা কেটে স্থাপনা তোলা হচ্ছে।

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, শ্রীদাম পাল ও সিএনজি চালক আব্দুল করিম নামের দুই ব্যক্তি এ নির্মাণকাজের সঙ্গে জড়িত। ঘটনাস্থলে শ্রীদাম পালকে পাওয়া গেলেও আব্দুল করিম উপস্থিত ছিলেন না। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন রয়েছে কি না—এ প্রশ্নের জবাবে শ্রীদাম পাল স্পষ্ট কোনো বক্তব্য দেননি।

 

এদিকে একই ওয়ার্ডের বড়গুল, ডলিয়া, টিলারগাঁও ও মোহাম্মদি এলাকাতেও টিলা কেটে প্লট ভরাট ও ঘরবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির জানান, অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ভ্রাম্যমাণ অভিযানে জরিমানাও করা হয়েছে। নতুন করে যেসব স্থানে টিলা কাটার অভিযোগ উঠেছে, সেগুলো পরিদর্শন করে পরিবেশ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ads

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাজ্য

উল্লেখ্য, পরিবেশ সুরক্ষায় সিলেটের পাহাড় ও টিলা কাটার ওপর গত বছরের ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।