ঢাকাFriday , 23 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার

rising sylhet
rising sylhet
October 23, 2026 9:48 pm
Link Copied!

ads

দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৩ অক্টোবর) জুমআর নামাজের পর স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

 

 

ঘটনাটি ঘটেছে মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায়।মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।স্থানীয়দের তথ্যমতে, লোকটি গত কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন।

 

 

 

তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, “নিহতের পরিচয় শনাক্ত করতে এলাকায় মাইকে ঘোষণা করা হয়েছে। এছাড়া সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। সিআইডি এসে আঙুলের ছাপ সংগ্রহ করবে। এরপর তথ্যগুলো বিভিন্ন থানায় ও জাতীয় ডাটাবেজে পাঠানো হবে। সিআইডির কাজ শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ads

 

 

 

নিহতের পরিচয় দ্রুত শনাক্ত করতে পুলিশের একাধিক বিশেষ ইউনিট মাঠে কাজ করছে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।