ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অপ্রতিম হ ত্যা র বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

rising sylhet
rising sylhet
September 20, 2026 2:12 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে আদালতকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে এক সমসাময়িক ব্রিফিংয়ে তিনি বলেন, অপ্রতিম হত্যার বিচার দ্রুত এগিয়ে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতকে সহযোগিতা করবে। বিচারিক সিদ্ধান্ত আদালতই দেবে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ফোনটি সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়। বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি

পুলিশের তথ্য অনুযায়ী, অপ্রতিম মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের একটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ads

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তুহিন, আনাস ও ফাহিম নামে তিন তরুণকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদসহ হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। সিলেটে বাণিজ্য মেলার নিয়ন্ত্রণ নিতে মরিয়া তুলি, গফফার বাবলু সিন্ডিকেট-মেলা বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী

অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন উপস্থিত অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।