ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

আবারও হু ম কির মুখে পড়বে

rising sylhet
rising sylhet
September 22, 2026 9:03 pm
Link Copied!

ads

আবারও হুমকির মুখে পড়বে।সিলেট জেলার মধ্যে ৮টি পাথর কোয়ারির মধ্যে ৭টি পাথর কোয়ারি এলাকাই হলো সিলেটের জনপ্রিয় পর্যটন এলাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বলা হচ্ছিল পাথর কোয়ারি খুলে দেওয়া হবে।

 

 

সম্প্রতি পাথর কোয়ারিবেষ্টিত সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে এমপি ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘোষণা দেন শিগগিরই সনাতন পদ্ধতিতে সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। এই পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হলে কোয়ারিবেষ্টিত এলাকাগুলোর পরিবেশ-প্রতিবেশ আবারও হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ সচেতন মানুষজন।

 

 

 

 

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র উদ্যোগে ‘সিলেট বিভাগে বেলার দায়েরকৃত মামলাভুক্ত ইস্যুসমূহের বর্তমান অবস্থা’ নিয়ে মতবিনিময় সভা উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ সচেতন মানুষজন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদার তত্ত্বাবধানে সভায় সিলেট বিভাগের পরিবেশগত বিভিন্ন ইস্যুতে বেলার করা ৩২টি রিট নিয়ে আলোচনা পর্যালোচনা হয়।

ads

 

 

 

 

এই পর্যালোচনায় দেখা যায় সিলেটের পরিবেশ রক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই আদালতের নির্দেশনা মানছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া সভায় সিলেট বিভাগের পরিবেশগত সংকটের নতুন ইস্যু নিয়েও আলোচনা হয়। বেলার বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে এর সঞ্চালনায় সিলেট বিভাগের চার জেলার বেলার নেটওয়ার্ক মেম্বার ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, আদালতের নির্দেশে কাগজে কলমে পাথর কোয়ারি বন্ধ হলেও সিলেটে পাথর উত্তোলন থেমে নেই। আদালতের নির্দেশে টিলা কাটা বন্ধ করা কিন্তু সিলেটে টিলা কাটা কখনো বন্ধই হয়নি।

 

 

 

 

 

সিলেটের পরিবেশগত সংকট নিয়ে বেলা এখন পর্যন্ত ৩২টি রিট করেছে। এই রিটগুলোর প্রেক্ষিতে আদালতের বিভিন্ন নির্দেশনা ইতোমধ্যে এসেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আদালতের নির্দেশনা মানা হচ্ছে না। এখন শুনছি সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে এমপি ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী পাথর কোয়ারি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাথর তোলতে আদালতের নিষেধাজ্ঞার পরও এই ধরনের ঘোষণা সরাসরি আদালত অবমাননা। এবং সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হলে কোয়ারিবেষ্টিত এলাকাগুলোর পরিবেশ-প্রতিবেশ আবারও হুমকির মুখে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।