ঢাকাMonday , 26 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এক নজরে দেখে নিন এ ক্যাটাগরি থেকে কে কত টাকায় বিক্রি হলো

rising sylhet
rising sylhet
October 26, 2026 4:22 pm
Link Copied!

ads

ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নিতে কঠিন লড়াই করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।

 

 

 

 

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ডি থ্রির নিলাম।শরিফুলের পর রয়েছেন দেশের আরেক পেসার তাসকিন আহমেদ। ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ওয়ালটন।এর আগে ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে পেতে নিলামে কাড়াকাড়ি শুরু হয়। শেষ পর্যন্ত রেকর্ড ২ কোটি পয়েন্ট খরচ করে তাকে দলে নেওয়া হয়। এর মাধ্যমে তিনি নাজমুল হোসেন শান্তর ১ কোটি ৫৫ লাখ পয়েন্টের আগের রেকর্ডটি ভেঙে দেন।টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নিয়মিত পারফর্ম করে চলা জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডি প্রি টুর্নামেন্টে ফরচুনের হয়ে মাঠে নামবেন।

 

 

 

 

তাকে দলে পেতে খরচ হয়েছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট।এদিকে, নিলাম থেকে ৭০ লাখ পয়েন্টের বিনিময়ে পেসার মোস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ভিড়িয়েছে সেভেন রিংস সিমেন্ট। আর ৭৫ লাখ পয়েন্টে ফরচুন কিনে নিয়েছে সৌম্য সরকারকেও। ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট।

ads

 

 

এক নজরে দেখে নিন এ ক্যাটাগরি থেকে কে কত টাকায় বিক্রি হলো-

১. শেখ মাহেদী হাসান- ১.৫০ কোটি (ব্লু স্টার) ২. রিশাদ হোসেন- ৬০ লাখ (ফরচুন) ৩. সৌম্য সরকার- ৭৫ লাখ (ফরচুন) ৪. তাইজুল ইসলাম- ৮০ লাখ (সেভেন রিংস সিমেন্ট) ৫. নাজমুল হোসেন শান্ত- ১.৫৫ কোটি (ফরচুন) ৬. মোস্তাফিজুর রহমান- ৭০ লাখ (সেভেন রিংস সিমেন্ট) ৭. তানজিদ হাসান তামিম- ২ কোটি (ফরচুন) ৮. সাইফ হাসান- ১.৯৫ কোটি (সেভেন রিংস সিমেন্ট) ৯. হাসান মাহমুদ- ১.৯৫ কোটি (ব্লু স্টার) ১০. নাহিদ রানা- ৭৫ লাখ (ব্লু স্টার) ১১. মুমিনুল হক- ৮০ লাখ (ওয়ালটন) ১২. লিটন দাস- ১.৫০ কোটি (ওয়ালটন) ১৩. তাসকিন আহমেদ- ২.১০ কোটি (ওয়ালটন) ১৪. জাকের আলী অনিক- ১.৮০ কোটি (সিটিজেন ব্যাংক) ১৫. আনামুল হক বিজয়- ৯০ লাখ (ব্লু স্টার) ১৬. খালেদ আহমেদ- ১.৫০ কোটি (সেভেন রিংস সিমেন্ট) ১৭. শরিফুল ইসলাম- ২.৩০ কোটি (সিটিজেন ব্যাংক)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।