ছাতক প্রতিনিধিঃছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে বৃহ্স্পতিবার নিখোঁজ হয়েছেন মো. সিদ্দিক আহমদ নামের এক ব্যবসায়ী। তিনি খুরমা উত্তর ইউনিয়নের কাঞ্চনপুর শাহজালাল বাজার এর ব্যবসায়ী একলিম নগর গ্রামের আব্দুল হকের পুত্র।
ভাবিকে হ ত্যা করার অ ভি যো গে দেবর গ্রে প্তা র
বৃহস্পতিবার বেলা আনুমানিক ১.০০ টার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হন। গোবিন্দগঞ্জ পয়েন্টে যাবার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সাথের মোবাইল ফোনটি ও বন্ধ রয়েছে। ব্যবহৃত মোটরসাইকেলটি গোবিন্দগঞ্জ পয়েন্টের বনফুল এর সামনে পাওয়া গেছে।
পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে এ পর্যন্ত তাঁর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান পেতে ছাতক থানায় জিডি করেছেন
যদি কেউ তার কোনো খোঁজ- খবর পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিচের মোবাইল নাম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭১৮-৯৯১৪২৬