ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার

rising sylhet
rising sylhet
October 17, 2026 11:47 pm
Link Copied!

ads

ছাতক উপজেলা প্রতিনিধিঃসুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর মোঃ আফাজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল ১৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার সময় উপজেলার দামোধরতপী গ্রামের নিজ বাড়ি থেকে ছাতক উপজেলার বড়কাপন পয়েন্টের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

 

নিখোঁজ আফাজ উদ্দিন দামোধরতপী গ্রামের মৃত তৈয়ব আলীর ২য় ছেলে। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল মিষ্টি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি। তাঁর সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টা ৩০ মিনিট পর্যন্ত তাঁর মোবাইল ফোনটি চালু ছিল। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

 

 

আফাজ উদ্দিনের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ads

 

 

যোগাযোগ: ০১৭১৪৯৫৭৮৭৬, ০১৭৪০৬৩৪০৬২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।