ইয়াবার বড় চালানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ ‘রিল্যাক্স ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্ট থেকে ওই তিন কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়আটককৃতরা হলো- উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিঘালীগ্রামের হারুছ মিয়ার ছেলে ছাবির আহমদ (২৪) ও শাকল আহমদ (২০) এবং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০)। তাদের কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
https://risingsylhet.com/এখন-থেকে-একটি-মোটরসাইকেল/
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।