ঢাকাMonday , 26 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জনসচেতনতা বাড়াতে সভা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন

rising sylhet
rising sylhet
October 26, 2026 4:14 pm
Link Copied!

ads

জনসচেতনতা বাড়াতে সভা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন।সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, চোরাচালান, পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং মানবপাচারসহ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সভা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

 

 

 

রবিবার (২৫ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ডোনা, সোনারখেওর ও আটগ্রাম বিওপির আওতাধীন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সোনারখেওর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লালবাজারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জনসচেতনতামূলক বক্তব্য দেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সহকারী পরিচালক ও অ্যাডজুট্যান্ট এ কে এম নুরুজ্জামান তরফদার।

 

 

 

 

এ সময় কোম্পানি কমান্ডার সুবেদার মো. সেকান্দর আলী উপস্থিত ছিলেন।সভায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও চোরাচালান প্রতিরোধ, পুশইন রোধ, নারী ও শিশু পাচার এবং মানবপাচার বন্ধ, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম না করা এবং সীমান্ত-সংক্রান্ত অন্যান্য অপরাধ দমনে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়।এ ছাড়া সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়। সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো কার্যক্রম বা সমস্যা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করে সহযোগিতা করার জন্য উপস্থিত ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়।

ads

 

 

 

 

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন। সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধ এবং বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।